× প্রচ্ছদ সর্বশেষ দক্ষিণের খবর
প্রান্তিক জনপদ রাজনীতি সারাদেশ ফিচার ও ভ্রমন বিবিধ
বিশ্ব
মত-দ্বিমত শিক্ষাঙ্গন ও খেলাধুলা স্বাস্থ্য খেলাধুলা ভিডিও ধর্ম ও ইসলাম তথ্যপ্রযুক্তি বিনোদন লাইফস্টাইল শিল্প-সাহিত্য বিজ্ঞাপন
শীর্ষ সংবাদ

একদিনে সীতাকুন্ডু ভ্রমন

সহস্রধারার পথে, শীতল ঝর্ণায় অবগাহন

দক্ষিণের খবর ডেস্ক

প্রকাশ: শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬, ০৫:৩৩ পিএম

আপডেট: সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪০ এএম

সহস্রধারার পথে, শীতল ঝর্ণায় অবগাহন
আর এই মুগ্ধতার জন্যই প্রতিদিন হাজার হাজার দর্শণার্থী ছুটে আসেন চট্টগ্রামের সীতাকুন্ডু সহস্রধারা ১ ও ২ ঝর্নায়। ঢাকা থেকে সবচেয়ে কম খরচে ঝর্ণা দেখার সাথে সাথে চন্দ্রনাথ পাহাড় আর গুলিয়াখালি সী-বিচও ঘুরে দেখা যায়।

ইমতিয়াজ আহমেদঃ

আকাশছোঁয়া পাহাড়ের উপর থেকে সহস্রধারায় হিমশীতল পানির অবিরাম ঝরে পড়ার এক অপরূপ সৌন্দর্যের নাম ঝর্ণা। যারা পাহাড় ঘুরতে ভালোবাসেন, ঝর্ণা তাদের কাছে সবচেয়ে লোভনীয় দর্শনীয় স্থানের মধ্যে অন্যতম। পাহাড়ের উঁচুনিচু পাথুরে-পিচ্ছিল পথ মাড়িয়ে ঝর্ণার ঠিক নিচে পৌছে গা ভেজানোর মধ্যে অন্যরকম এক সুখ! যা দর্শনার্থীদের মুগ্ধ করবেই। আর এই মুগ্ধতার জন্যই প্রতিদিন হাজার হাজার দর্শণার্থী ছুটে আসেন চট্টগ্রামের সীতাকুন্ডু সহস্রধারা ১ ও ২ ঝর্নায়। ঢাকা থেকে সবচেয়ে কম খরচে ঝর্ণা দেখার সাথে সাথে চন্দ্রনাথ পাহাড় আর গুলিয়াখালি সী-বিচও ঘুরে দেখা যায়।

লক্ষ্য যখন চন্দ্রনাথের চূড়াঃ

চট্টগ্রাম থেকে বাসে পড়ে সীতাকুন্ডু বাজারে যখন পৌছালাম তখন সকাল ৯ টা বেজে ৫ মিনিট। একটি ইজিবাইক ভাড়া নিয়ে চন্দ্রনাথ পাহাড়ের পাদদেশে পৌছানোর পর উপড়ে উঠার প্রস্তুতি। হিন্দুধর্মাবলম্বীদের তীর্থস্থান হওয়ায় পর্যটকদের পাশাপাশি হিন্দুধর্মাবলম্বী অসংখ্য নারী-পুরুষ চন্দ্রনাথ পাহাড়েে সিড়ি বেয়ে উপড়ে উঠার স্রোত লক্ষ্য করা গেছে। একই সাথে রয়েছে সাধারণ দর্শনার্থীরাও। 

খোঁজ নিয়ে জানা গেছে, চট্টগ্রামের সীতাকুণ্ডে অবস্থিত চন্দ্রনাথ পাহাড় বাংলাদেশের অন্যতম পরিচিত পাহাড়ি ও ধর্মীয় পর্যটনস্থল। পাহাড় এবং সবুজ প্রকৃতি, মেঘ আর দূরের সমুদ্রের অপুরূপ দৃশ্য মুগ্ধ করবে যে কাউকে। 

চন্দ্রনাথ পাহাড়ে উঠার সময় সবুজ প্রকৃতি

চন্দ্রনাথ পাহাড়ের চূড়ায় রয়েছে ঐতিহ্যবাহী চন্দ্রনাথ মন্দির। এটি হিন্দু ধর্মাবলম্বীদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ তীর্থস্থান। বাংলাদেশ পর্যটন বোর্ডের তথ্য অনুযায়ী, পাহাড়ের প্রায় ৩৫০ মিটার উচ্চতায় অবস্থিত এই মন্দিরকে ঘিরে দীর্ঘদিনের ধর্মীয় ঐতিহ্য রয়েছে। প্রতি বছর ফাল্গুন মাসে শিব চতুর্দশী উপলক্ষে এখানে বড় ধরনের মেলা বসে এবং দেশের বিভিন্ন অঞ্চল থেকে অসংখ্য তীর্থযাত্রী ও দর্শনার্থী আসেন। 

তবে সাধারণ ভ্রমনপ্রেমীদের কাছে চন্দ্রনাথ শুধু ধর্মীয় স্থান নয়; এটি দারুণ একটি অ্যাডভেঞ্চার ভ্রমণকেন্দ্রও। পাহাড়ের পাদদেশ থেকে চূড়ার দিকে উঠতে হয় পায়ে হেঁটে। কোথাও পাকা সিঁড়ি, কোথাও খাড়া ও পাথুরে পথ। উঠতে উঠতে চারপাশের সবুজ পাহাড়, গাছপালা ও নিচের জনপদের দৃশ্য মনকে আনন্দ দেয়। চূড়ার কাছাকাছি পৌঁছালে ক্লান্তির সঙ্গে যোগ হয় এক ধরনের রোমাঞ্চ—আর চূড়ায় পৌঁছে চারপাশের দৃশ্য দেখলে সেই কষ্ট অনেকটাই সার্থক মনে হয়।

বর্ষায় পাহাড়ের বাঁকে বাঁকে ঝুলে থাকে মেঘের আস্তরণ। তবে পরিষ্কার আবহাওয়ায় দূরের সমুদ্র, সমতল ভূমি ও সবুজ পাহাড়ের সারি একসঙ্গে চোখে পড়ে। 

ঝর্ণার কাছাকাছি পৌছাতে পাথুরে পথে হাটছে দর্শনার্থীরা

ঝর্ণার মায়াবী শব্দ:

আমাদের টিম চন্দ্রনাথ দর্শন শেষ করে সহস্রধারার দিকে যাত্রা শুরু করে। ঝর্ণার শীতল পানিতে গা ভেজানোর জন্য উদগ্রীব দর্শনার্থীদের দলটি সহস্রধারায় পৌছে শুরু করে পাহাড় বেয়ে ঝর্ণার কাছাকাছি যাওয়ার চেষ্টা। সহস্রধারার ২ ঝর্ণার একটিতে পানি কম এবং অন্যটিতে বেশ পানি পড়তে থাকে। ঝর্ণাধারার নিচে গা এলিয়ে দেয়া, গোসল করা এবং ছবি তুলতে ব্যস্ত সময় পার করতে থাকে দর্শনার্থীরা।

ঝর্ণায় গোসল দর্শনার্থীদের 

পাহাড়ি পথ পেরিয়ে ঝরনার কাছে পৌঁছানোর মুহূর্তেই চোখে পড়ে পাথরের বুক চিরে নেমে আসা স্বচ্ছ পানির ধারা। বর্ষাকালে এর সৌন্দর্য আরও কয়েকগুণ বেড়ে যায়।

সবুজ পাহাড়, পাথুরে পথ আর ঝরনার ঝিরিঝিরি শব্দ। সব মিলিয়ে সহস্রধারা-২ হয়ে ওঠে প্রকৃতিপ্রেমীদের জন্য এক অসাধারণ ভ্রমণস্থল। এখানে যেতে কিছুটা হাঁটতে হয়, তবে পথের ক্লান্তি দূর হয়ে যায় চারপাশের নৈসর্গিক সৌন্দর্য দেখে।

ব্যস্ত নগরজীবন থেকে একটু দূরে গিয়ে প্রকৃতির কাছাকাছি সময় কাটাতে চাইলে সহস্রধারা-২ হতে পারে চমৎকার একটি গন্তব্য। পাহাড়ের নীরবতা আর ঝরনার জলধ্বনি মিলে এখানে তৈরি হয় এক অন্যরকম প্রশান্তির পরিবেশ। যা মানব মনকে দেয় অন্যরকম প্রশান্তি!

মন্তব্য করুন

  • ইউরোপের স্বপ্নে লিবিয়ায় জিম্মি শিবচরের মেহেদী, কাঁদছে পরিবার

    ইউরোপের স্বপ্নে লিবিয়ায় জিম্মি শিবচরের মেহেদী, কাঁদছে পরিবার

  • কালকিনি থানার সামনেই শেখ হাসিনার জন্মদিনের পোস্টার টাঙালেন ওয়ারেন্টভুক্ত আসামি!

    কালকিনি থানার সামনেই শেখ হাসিনার জন্মদিনের পোস্টার টাঙালেন ওয়ারেন্টভুক্ত আসামি!

  • শিবচরে অগ্নিকান্ডে ৫ দোকান পুড়ে ছাই, ২০ লাখ টাকার ক্ষতি

    শিবচরে অগ্নিকান্ডে ৫ দোকান পুড়ে ছাই, ২০ লাখ টাকার ক্ষতি

  • শিবচরের এক্সপ্রেসওয়েতে দুই বাসের সংঘর্ষ, নিহত ৩,বিকল বাসকে পেছন থেকে ধাক্কা, আহত অন্তত ২৫

    শিবচরের এক্সপ্রেসওয়েতে দুই বাসের সংঘর্ষ, নিহত ৩,বিকল বাসকে পেছন থেকে ধাক্কা, আহত অন্তত ২৫

  • শিবচরের চেয়ারম্যান গেট বাজারে গভীর রাতে আগুন

    শিবচরের চেয়ারম্যান গেট বাজারে গভীর রাতে আগুন

  • শিবচরের নন্দকুমার ইনস্টিটিউটে মাদক-কিশোর গ্যাং ও বাল্যবিয়ে প্রতিরোধে সচেতনতামূলক সভা

    শিবচরের নন্দকুমার ইনস্টিটিউটে মাদক-কিশোর গ্যাং ও বাল্যবিয়ে প্রতিরোধে সচেতনতামূলক সভা

  • অরাজকতা করে আওয়ামী লীগ প্রতিষ্ঠিত হতে পারবে না: খোকন তালুকদার

    অরাজকতা করে আওয়ামী লীগ প্রতিষ্ঠিত হতে পারবে না: খোকন তালুকদার

  • শিবচরে হত দরিদ্রদের মাঝে গাভী বিতরণ

    শিবচরে হত দরিদ্রদের মাঝে গাভী বিতরণ

  • 'নতুন প্রজন্মের দিকে বিশেষ গুরুত্ব দিতে হবে'  _ হেলেন জেরিন খান

    'নতুন প্রজন্মের দিকে বিশেষ গুরুত্ব দিতে হবে' _ হেলেন জেরিন খান

  • রাজৈরে বাস-মাহিন্দ্রা সংঘর্ষে কিশোরী নিহত, মা-বোনসহ আহত ৪

    রাজৈরে বাস-মাহিন্দ্রা সংঘর্ষে কিশোরী নিহত, মা-বোনসহ আহত ৪

সব খবর

  • ইউরোপের স্বপ্নে লিবিয়ায় জিম্মি শিবচরের মেহেদী, কাঁদছে পরিবার

    ইউরোপের স্বপ্নে লিবিয়ায় জিম্মি শিবচরের মেহেদী, কাঁদছে পরিবার

  • কালকিনি থানার সামনেই শেখ হাসিনার জন্মদিনের পোস্টার টাঙালেন ওয়ারেন্টভুক্ত আসামি!

    কালকিনি থানার সামনেই শেখ হাসিনার জন্মদিনের পোস্টার টাঙালেন ওয়ারেন্টভুক্ত আসামি!

  • শিবচরে উৎসবমুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

    শিবচরে উৎসবমুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

  • নারীকে হত্যা, শিশুকে আড়িয়াল খাঁ নদে নিক্ষেপ

    নারীকে হত্যা, শিশুকে আড়িয়াল খাঁ নদে নিক্ষেপ

  • শিবচরে মাদরাসা শিক্ষার গুণগত মান উন্নয়নে আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচী

    শিবচরে মাদরাসা শিক্ষার গুণগত মান উন্নয়নে আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচী

  • শিবচরের দত্তপাড়ায় চেয়ারম্যান প্রার্থী আরিফ মোল্লার মতবিনিময় সভা

    শিবচরের দত্তপাড়ায় চেয়ারম্যান প্রার্থী আরিফ মোল্লার মতবিনিময় সভা

  • বিপদে পাশে নেই কেউ’ শিবচরে আওয়ামী লীগের ৪ নেতার পদত্যাগ

    বিপদে পাশে নেই কেউ’ শিবচরে আওয়ামী লীগের ৪ নেতার পদত্যাগ

  • প্রবাস থেকে ফিরে ফল চাষে সাফল্যের গল্প:  শিবচরের রাসেল মিয়ার ৮ বিঘার আধুনিক বাগান তরুণদের অনুপ্রেরণা

    প্রবাস থেকে ফিরে ফল চাষে সাফল্যের গল্প: শিবচরের রাসেল মিয়ার ৮ বিঘার আধুনিক বাগান তরুণদের অনুপ্রেরণা

  • জমি অধিগ্রহন জটিলতায় কাজ বন্ধ, দূর্ভোগে সাধারণ মানুষ

    জমি অধিগ্রহন জটিলতায় কাজ বন্ধ, দূর্ভোগে সাধারণ মানুষ

  • শিবচরে এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল রেস করতে গিয়ে তরুণের মৃত্যু, পালিয়ে গেলো বন্ধুরা!!

    শিবচরে এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল রেস করতে গিয়ে তরুণের মৃত্যু, পালিয়ে গেলো বন্ধুরা!!

সব খবর

আরও পড়ুন

ইউরোপের স্বপ্নে লিবিয়ায় জিম্মি শিবচরের মেহেদী, কাঁদছে পরিবার

ইউরোপের স্বপ্নে লিবিয়ায় জিম্মি শিবচরের মেহেদী, কাঁদছে পরিবার

কালকিনি থানার সামনেই শেখ হাসিনার জন্মদিনের পোস্টার টাঙালেন ওয়ারেন্টভুক্ত আসামি!

কালকিনি থানার সামনেই শেখ হাসিনার জন্মদিনের পোস্টার টাঙালেন ওয়ারেন্টভুক্ত আসামি!

শিবচরের এক্সপ্রেসওয়েতে দুই বাসের সংঘর্ষ, নিহত ৩,বিকল বাসকে পেছন থেকে ধাক্কা, আহত অন্তত ২৫

শিবচরের এক্সপ্রেসওয়েতে দুই বাসের সংঘর্ষ, নিহত ৩,বিকল বাসকে পেছন থেকে ধাক্কা, আহত অন্তত ২৫

'নতুন প্রজন্মের দিকে বিশেষ গুরুত্ব দিতে হবে'  _ হেলেন জেরিন খান

'নতুন প্রজন্মের দিকে বিশেষ গুরুত্ব দিতে হবে' _ হেলেন জেরিন খান

প্রকাশক ও প্রধান সম্পাদক: মো. সরোয়ার হোসেন মিঠু
নির্বাহী সম্পাদক: ইমতিয়াজ আহমেদ
বার্তা সম্পাদক: নাজমুল হোসেন লাভলু
ডিজিটাল ইনচার্জ: মো.সোবাহান মিয়া

Email: dokkhinerkhobor@gmail.com
Publisher & Editor In Chief:
Contact No:+880 1717607442
Address: Shibchar Powro Super Market, 2nd Flor, Shop No.44, Shibchar Sadar, Madaripur.

অনুসরণ করুন

স্বত্ব দক্ষিণের খবর

Developed by Vida Team